ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা হবিগঞ্জ-১ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ সুনামগঞ্জে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আটক কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো- আরিফুল সিলেট দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচারমিছিল সিলেটে আগামী ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছে। এসময় তারা একে অপরের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। খবর পাকিস্তানের গণমাধ্যম।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমটি জানিয়েছে, সাক্ষাতের শুরুতে উভয় নেতা করমর্দন করেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। তবে তাদের সাক্ষাতে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যমটি এ সাক্ষাতকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মে ২০২৫-এর পর প্রথম উচ্চপর্যায়ের সাক্ষাৎ। 

বিশ্লেষকদের মতে, ঢাকায় এই সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। শোকানুষ্ঠানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ভবিষ্যতে পাকিস্তান-ভারত সম্পর্কের বরফ গলতে পারে—এমন ইঙ্গিতও দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫