সিলেট মেট্রোপলিটন পুলিশের- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
- আপডেট সময় : ১১:২৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
রবিবার ১৪/১২/২০২৫ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে নগরীর চৌহাট্টস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন)জনাব সুদীপ্ত রায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব আহমাদ মাঈনুল হাসান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি সিটিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ,বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ সহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।


























