ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ-১ আসনে- অসময়ে শেখ সুজাতের কাছে গেলেন রেজা কিবরিয়া, ফিরলেন খালি হাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে যা খাবেন ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের ত্রয়োদশ সংসদ নির্বাচন,প্রতীক বরাদ্দ চলছে, প্রচারণার সময় ২০ দিন বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন ২০ বছর পর শ্বশুরবাড়ি পূণ্যভূমি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক‘ দুলাভাই’র অপেক্ষায় সিলেট প্রচারণা শুরু করতে রাতেই বিমানযোগে সিলেট আসবেন তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক প্রবাসীরা বিশ্বের সকল দেশে বিরাজ করছেন- কয়েস লোদী প্রতিদিন করলার রস পান করলে শরীরে যা ঘটে

সিলেটে পোস্টাল ভোটে নিবন্ধন করলেন৩১ হাজার প্রবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

দেশে বসেই নয়, বিদেশে অবস্থান করেও নিজের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে প্রবাসীদের মধ্যে। পোস্টাল ভোটে নিবন্ধন করলেন সিলেটের ৩১ হাজার প্রবাসী। বিশ্বের নানা প্রান্তে থাকা সিলেটের প্রবাসীরা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় মোট ৩১ হাজার ১৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

সিলেট বিভাগে নিবন্ধিতদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৪৬৪ জন এবং নারী ৩ হাজার ৫৪৭ জন। আরও ৪৯ জন প্রবাসীর আবেদন রয়েছে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বলে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট জেলায় নিবন্ধন করেছেন ১৬ হাজার ২৫১ জন।  যার মধ্যে পুরুষ ১৪ হাজার ৩৫ জন, নারী ২ হাজার ২১৪ জন। এ জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩০ জন। মৌলভীবাজার জেলায় নিবন্ধন করেছেন ৭ হাজার ৮১১ জন প্রবাসী। তাদের মধ্যে পুরুষ ৭ হাজার ২৭ জন ও নারী ৭৮৪ জন। এ জেলায় প্রসাবী ভোটার হিসেবে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১১ জন। তাছাড়া হবিগঞ্জ জেলায় প্রবাস থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩ হাজার ৩২৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৮৯ জন ও নারী ভোটার রয়েছেন ২৩৯ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৫ জন প্রবাসী ভোটার। সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৬২৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৩১৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৩১০ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩ জন প্রবাসী ভোটার।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধু সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি আরও জানিয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া কোনো প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। তাই ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় কর্মস্থল বা পরিচিত জনের সঠিক ঠিকানা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য, সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পোস্টাল ভোটে নিবন্ধন করলেন৩১ হাজার প্রবাসী

আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫