ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ-১ আসনে- অসময়ে শেখ সুজাতের কাছে গেলেন রেজা কিবরিয়া, ফিরলেন খালি হাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে যা খাবেন ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের ত্রয়োদশ সংসদ নির্বাচন,প্রতীক বরাদ্দ চলছে, প্রচারণার সময় ২০ দিন বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন ২০ বছর পর শ্বশুরবাড়ি পূণ্যভূমি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক‘ দুলাভাই’র অপেক্ষায় সিলেট প্রচারণা শুরু করতে রাতেই বিমানযোগে সিলেট আসবেন তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক প্রবাসীরা বিশ্বের সকল দেশে বিরাজ করছেন- কয়েস লোদী প্রতিদিন করলার রস পান করলে শরীরে যা ঘটে

সিলেটে পরিবেশ সংরক্ষণ সংশোধিত আইনে বনফুল, ফিজা ও মধুবনকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

পরিবেশগত ছাড়পত্র, নবায়ন ব্যতীত এবং পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনা করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ০৭ ধারার আলোকে সিলেট সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্পনগরীর বনফুল, ফিজা ও মধুবনসহ ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পরিশোধিত তরল বর্জ্যের মান গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে পাওয়ার অপরাধে সিলেট সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্পনগরীর বনফুল এন্ড কোং-কে ৬৪ হাজার ৩শ’ ৫০ টাকা, ফিজা এন্ড কোং (প্রাঃ)-কে ৩৫ হাজার ২শ’ ২৮ টাকা এবং মধুবন অভিজাত মিষ্টি বিপণি ১৬ হাজার ৮শ’ ৭৫ টাকা। ওইদিন একই অভিযানে- পরিশোধিত তরল বর্জ্যের মান গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে পাওয়ায় অপরাধে সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হসপিটাল সিলেট লিমিটেডকে ৪৩ হাজার ৯শ’ ২০ টাকা, নবায়ন বিহীন হওয়ায় হবিগঞ্জের মাধবপুর ছাতিয়াইন এলাকার জাস রটোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৬০ হাজার টাকা, কেকো কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তরলবর্জ্যের PH-এর মান গ্রহণযোগ্য না থাকার ফলে মৌলভীবাজার সদরের বিসিক শিল্পনগরীর ইস্টার্ণ অ্যালায়েন্স লিমিটেডকে ৯শ’ ৪৫ টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৭টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭১ হাজার ৩শ’ ১৮ টাকা জরিমানা করা হয়।

সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, ‘আমরা চাই শিল্পকারখানা চলুক, কিন্তু তা অবশ্যই পরিবেশবান্ধবভাবে। প্রতিটি প্রতিষ্ঠানকে নিয়মিত ছাড়পত্র নবায়ন করতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় গ্রহণযোগ্য মান বজায় রাখতে হবে। পরিবেশ রক্ষায় শিল্পমালিকদের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই তারা দায়িত্বশীল ভূমিকা রাখুক।’ তিনি আরও বলেন, যাদেরকে জরিমানা করা হয়েছে তারা আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পরিবেশ সংরক্ষণ সংশোধিত আইনে বনফুল, ফিজা ও মধুবনকে জরিমানা

আপডেট সময় : ০৯:৫১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫