এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের শাহপরান (রহঃ) থানা বার্ষিক পরিদর্শন
- আপডেট সময় : ০৫:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় শাহপরান (রহঃ) থানা বার্ষিক পরিদর্শন করেন।
অদ্য ০২/১২/২০২৫খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় শাহপরান (রহঃ) থানা বার্ষিক পরিদর্শন করেন।
এসময় অফিসার ইনচার্জ, শাহপরান (রহঃ) থানা জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির এর নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনার মহোদয়কে সালামী প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, থানার ভৌত অবকাঠামো, মেসের খাবারের মান, জব্দকৃত আলামত এবং সামগ্রিক পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন।
তিনি থানার কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজ-খবর নেন এবং উত্থাপিত সমস্যাগুলো মনোযোগসহ শুনে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি,, সহকারী পুলিশ কমিশনার (শাহপরান (রহঃ) জনাব আলী ফরিদ আহমেদসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।


























