কানাডার ভিসা দেওয়ার নাম করে ২৭ লক্ষ টাকা অর্থ পিতা ছেলের আত্মসাৎ
- আপডেট সময় : ০৩:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
পিতা চেরাগ আলী, ছেলে রামিম আহমদ
স্টাফ রিপোর্টার :
কানাডার ভিসা দেওয়ার নাম করে ২৭ লক্ষ টাকা অর্থ আত্মসাৎ করার অভিযোগ এসেছে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.চেরাগ আলী (৪৫) ও তার ছেলে রামিম আহমদ (২৫) এর বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, কানাডার ভিসার নাম করে জাল ভিসার কাগজপত্র তাদের হাতে ধরিয়ে দিয়ে ব্যাংক একাউন্টের মাধ্যমে উক্ত টাকা প্রতারকরা হাতিয়ে নেয়।
পরবর্তীতে ভুক্তভোগীরা জানতে পারেন, তারা দুই পিতা-পুত্র চিহ্নিত প্রতারক ও আদম ব্যবসায়ী।
এ ব্যাপারে মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট এ কোতোয়ালী জিআর ৩৬৫/২৫ ইং- মামলা দায়ের করা হয়েছে এবং ০১ নং আসামী রামিম আহমদ যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে মাননীয় আদালত কর্তৃক বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশন প্রশাসন, স্পেশাল ব্রাঞ্চ, মালিবাগ, ঢাকা কে বিগত ২৫/০৮/২০২৫ ইং তারিখে নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্তমানে আসামীরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত।


























