ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সিলেট যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন সিলেট পুলিশ সুপার- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেট মেট্রোপলিটন পুলিশের- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেট রেঞ্জের ডিআইজি- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এ সকল শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা সিলেটের নরককুন্ডগুলোতে জমজমাট হয়ে উঠে মদ গাঁজার ইয়াবা ফেন্সিডিলের আসর- সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- যারা হলেন রির্টানিং কর্মকর্তা এসএমপিতে বদলি হলেন ডিএমপির যুগ্ম কমিশনার সিলেটে পোস্টাল ভোটে নিবন্ধন করলেন৩১ হাজার প্রবাসী

সিলেটে অভিযান – আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, জুয়া ও মাদক মামলার আসামি, অবৈধ মোটরসাইকেলধারী এবং বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনকে আটক করা হয়েছে।

জকিগঞ্জে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তি ও আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার বিরশ্রী এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বড়পাথার এলাকার আব্দুল করিমের ছেলে এনামুল হক সাবুকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গণধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামি, মাদক মামলার এক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

রিকশা শ্রমিক আন্দোলনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত ওই কর্মসূচি থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল এবং শান্ত তালুকদারকে আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

অবৈধভাবে ভারত থেকে আনা ইয়ামাহা R15 মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম কোম্পানীগঞ্জ উপজেলার কাঠাঁলবাড়ি গ্রামের শওকত আলীর ছেলে খলিলুর রহমান তারেক (২১)। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

একই দিন বিকেলে দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার শতাব্দী গলিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন চাঁদপুরের মতলব থানার বালুচর গ্রামের আক্তার মিয়ার ছেলে আকাশ আহমদ (২০), গোলাপগঞ্জের ভইটিকর গ্রামের মকবুল আলীর ছেলে জুনেদ আলী (২৭), জকিগঞ্জের আটগ্রামের আব্দুল কাদিরের ছেলে রুহুল আমিন (৩৪) এবং বিয়ানীবাজারের বরইআইল গ্রামের মৃত মতছিন আলীর ছেলে জালাল উদ্দিন (৪৭)। এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। অনলাইনে ‘তীর-শিলং’ নামে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অভিযান – আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

আপডেট সময় : ১০:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫