ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে শীতবস্ত্র বিতরণ- সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সিলেট যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন সিলেট পুলিশ সুপার- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেট মেট্রোপলিটন পুলিশের- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেট রেঞ্জের ডিআইজি- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এ সকল শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা সিলেটের নরককুন্ডগুলোতে জমজমাট হয়ে উঠে মদ গাঁজার ইয়াবা ফেন্সিডিলের আসর- সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- যারা হলেন রির্টানিং কর্মকর্তা এসএমপিতে বদলি হলেন ডিএমপির যুগ্ম কমিশনার

বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত কোটি টাকা পাবে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

নিগার ‍সুলতানা জ্যোতি অবশ্য বড় স্বপ্ন দেখিয়ে গেছেন বিশ্বকাপে। সংগৃহীত ছবি

খেলা ডেস্ক :

বড় পরিবর্তনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি জানিয়েছে, এবারের আসরে মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি টাকা।

টুর্নামেন্টের প্রাইজমানি বাড়ানোর কারণে অংশগ্রহণ করা প্রতিটি দলই মোটা অঙ্কের অর্থ পাবে। এমনকি, টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও বিশাল অর্থ পাবে দলগুলো। তা কয়েক কোটি টাকা।

এবারের বিশ্বকাপে কয়েকটি জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেটি যদি কোনো কারণে সম্ভব না হয়, তবুও টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ২ লাখ ৫০ হাজার ডলার পাবে বাংলাদেশ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা।

এর সঙ্গে যদি গ্রুপপর্বে জয় আসে, তবে প্রতিটি জয়ের জন্য যুক্ত হবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ ৬১ হাজার। সেমিতে উঠতে পারলে পুরস্কার ধাপে ধাপে বাড়বে। শেষ চারে পৌঁছানো দলগুলোর প্রাইজমানি ১১ লাখ ২০ হাজার ডলার করে। যা প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা। রানার্সআপ হলে পুরস্কার দাঁড়াবে ২২ লাখ ২৪ হাজার ডলার। শিরোপা জয়ী দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ।

২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের তুলনায় এবারের অর্থ পুরস্কার বেড়েছে প্রায় তিন গুণ। চ্যাম্পিয়ন দল যেখানে আগেরবার পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার, এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪৪ লাখে। রানার্সআপের পুরস্কারও বেড়েছে ২৭৩ শতাংশ।

এবারের বিশ্বকাপে খেলছে আটটি দল। স্বাগতিক দুই দল ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত কোটি টাকা পাবে বাংলাদেশ

আপডেট সময় : ১১:০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫