সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা সিলেটে হাসপাতালে একদিনে ভর্তি ১২৩ ‘৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই’ হযরত শাহাজালাল (র:) মাজার এলাকা থেকে উদ্ধার নিখোঁজ ৪ শিক্ষার্থী দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

আফগানিস্তান সিরিজে ডাক পাচ্ছেন সৌম্য সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

পাঁজরের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার জায়গায় এই সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে সৌম্য এখনো আমিরাতের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে খেলতে দেশ ছাড়তে পারেন তিনি।

আফগানিস্তান সিরিজের জন্য অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও লিটনের খেলা অনিশ্চিত। দ্রুতই তার দেশে ফেরার কথা শোনা যাচ্ছে।

ওয়ানডে দলে প্রথমবার ডাক পেতে যাচ্ছেন সাইফ হাসান। লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে তার অনুপস্থিতিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনিক নেতৃত্ব দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর।

এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আফগানিস্তান সিরিজে ডাক পাচ্ছেন সৌম্য সরকার

আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫