সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মিরাপাড়া পূর্বটিলা পরিদর্শনকালে সিসিক প্রশাসক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস সিলেটে কুকুরের টিকাদান কর্মসূচি আজ টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসকসুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময় মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪৮১ বোতল মদসহ গ্রেফতার ২ বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

সিলেট, সোমবার, ০৩ ভাদ্র (১৮ আগস্ট):
জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই যোদ্ধাদের জন্য নির্ধারিত মাসিক সম্মানি ভাতা তাদের যাচাইকৃত স্ব স্ব ব্যাংক হিসাবে প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। যাদের ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গিয়েছে ইতোমধ্যে তাদের ব্যাংক হিসাবে এককালীন অনুদান এবং জুলাই ২০২৫ মাসের সম্মানি ভাতা প্রদান করা হয়েছে।

যে সকল জুলাই যোদ্ধার ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়নি তাদের অনুকূলে এককালীন অনুদান ও সম্মানি ভাতা প্রদান করা সম্ভব হয়নি। ইতোমধ্যে যাদের ব্যাংক হিসাবে এককালীন অনুদান ও মাসিক ভাতা প্রেরণ করা হয়েছে তাদের নামের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বাতায়নের ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাভাতা’ সেবাবক্সে প্রকাশিত আছে।

যারা এখনো ব্যাংক হিসাবের তথ্য প্রেরণ করেননি এবং যাদের ব্যাংক হিসাবে এখনো মাসিক সম্মানি ভাতার টাকা জমা হয়নি তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এর ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাভাতা’ সেবাবক্সে প্রকাশিত গুগল (google) ফর্ম এ তথ্য পূরণ করে অনলাইনে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। দাখিলকৃত তথ্যের প্রমাণকের হার্ডকপি (এনআইডি/জন্ম নিবন্ধন, ব্যাংক স্টেটমেন্ট বা চেক বই এর পাতার কপি রাউটিং নাম্বারসহ, গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি) আবশ্যিকভাবে ২১/০৮/২০২৫ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ সরকারি পরিবহন পুলভবন, সচিবালয় সংযোগ সড়ক, কক্ষ নম্বর- ১০১৪ এ সরাসরি দাখিল করতে হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এর ‘জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাভাতা’ সেবাবক্সে প্রকাশিত গুগল (google) ফর্মটি ২০/০৮/২০২৫ তারিখ রাত ১১:৫৯:৫৯ পর্যন্ত খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫