ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন করলার রস পান করলে শরীরে যা ঘটে শিশুদের হাতে স্মার্টফোন বাড়াচ্ছে যেসব ঝুঁকি ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ, সড়ক দখলমুক্ত শাকসু নির্বাচন- নিরাপত্তা জোরদারে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ  সিলেটের কদমতলী থেকে শিলং তীর জুয়াড়ী গ্রেপ্তার- ৩ শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অসীম: খন্দকার মুক্তাদির সিলেটে তারেক রহমানের সফর সফল করতে মহানগর যুবদলের প্রস্তুতি সভা শ্রীমঙ্গলে প্রথমবার ১৫ ফুট উচ্চতার ‌‘কিউটেস্ট সরস্বতী’র প্রতিমা নির্মাণ সিলেটে আসছেন তারেক রহমান, এসএমপির নিরাপত্তা জোরদার

বাসিলেই কি ব্রাজিলের নতুন নেইমার?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

ফুটবল তার রক্তে মিশে আছে। বাবা আন্দ্রেজিনহো খেলেছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব করিন্থিয়ান্সে। ছেলে কাউয়ান বাসিলে অবশ্য ১৩ বছর বয়সেই খ্যাতিতে ছাপিয়ে গেছে বাবাকে। 

শুধু কি বাবা? মাত্র আট বছর বয়সে নেইমার ও মেসির রেকর্ড-ভাঙা এই বিস্ময়কে বলা হচ্ছে ব্রাজিলীয় ফুটবলের ভবিষ্যৎ। 

নেইমারের ক্লাব সান্তোসেই বেড়ে উঠছে আগামীর নেইমার। জাদুকরী ড্রিবলিং পাসিং ও গোল করার সহজাত দক্ষতায় বাসিলে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে নেইমারের সঙ্গে তার তুলনা বাড়াবাড়ি নয়। গত বছর ১২ বছর বয়সে একটি বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সান্তোস অনূর্ধ্ব-১৬ দলকে শিরোপা জিতিয়েছিল বাসিলে।

প্রতিভার ঝলক দেখিয়ে ১৩ বছর বয়সি বাসিলে এখন অনূর্ধ্ব-১৮ দলে খেলার অপেক্ষায়। দুদিন আগে সান্তোসের সঙ্গে ইমেজ-স্বত্বের চুক্তি করে ফের আলোচনায় এই বিস্ময় বালক। বাসিলের আগে এত অল্প বয়সে সান্তোসের সঙ্গে এমন চুক্তি হয়েছিল শুধু নেইমারের। 

বাসিলের জন্য অবশ্য দুনিয়া কাঁপানো চুক্তি নতুন কিছু নয়। আট বছর বয়স থেকে তার স্পন্সর নাইকি! সর্বকানিষ্ঠ খেলোয়াড় হিসাবে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির রেকর্ড এটি। নাইকির সঙ্গে প্রথম চুক্তির সময় নেইমারের বয়স ছিল ১৩, মেসির ১৫। 

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্বজুড়ে এখন জনপ্রিয় বাসিলে। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা প্রায় দুই মিলিয়ন!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাসিলেই কি ব্রাজিলের নতুন নেইমার?

আপডেট সময় : ০২:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫