সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকায় ৩৮টি স্থানে ঈদের জামাত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সৌদি আরবের সাথে মিলিয়ে রাজধানী ঢাকার ৩৮টি এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করছেন মুসুল্লিরা। ধর্মীয় আবেগ-অনুভূতি ও ঐতিহ্যের অংশ হিসেবে মুসলিমরা সৌদির সময়সূচির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।
আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর কলাবাগানসহ ঈদের নামাজের স্থানগুলোতে আসতে থাকেন পুরুষ-নারীসহ সব বয়সী ধর্মপ্রাণ মুসল্লি।কলাবাগানের পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে সকাল সোয়া ৭টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত।
এদিন কোনো কোনো জায়গায় একাধিক জামাতের আয়োজন করে মুসলিম উম্মাহ, বাংলাদেশ। নামাজ শেষে খুতবায় দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসুল্লিরা।




























