ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যে মন্ত্রে ৪৫-এও এমন লাবণ্য ধরে রেখেছেন কারিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা বিবিসি হিন্দিকে পররাষ্ট্র উপদেষ্টা,ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেওয়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন,জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র! উদ্বিগ্ন ভারত বাংলাদেশ নারী দলে প্রথম প্রবাসী ফুটবলার আনিকা? রাজশাহী ফাইনালে সিলেটের বিদায় হবিগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের আমির প্রতীক পেয়েই গেলেন ৯ শহীদের কবর জিয়ারতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শেখ সুজাত বিএনপি থেকে বহিষ্কার

সিকৃবিতে ১২ নেপালি শিক্ষার্থী পেলেন সনদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ নেপালী শিক্ষার্থী স্নাতক সনদ পেয়েছেন।

শুক্রবার (১৬ মে) স্নাতক ডিগ্রি অর্জনকারী নেপালি শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

এসময় তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীরা নিজ নিজ দেশে কর্মক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন। ছোটো বড় টিলা ঘেরা সবুজ-শ্যামল ছায়া সুনিবিড় ক্যাম্পাস হিসেবে পরিচিতি পাওয়া আধুনিক কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের বাতিঘর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভাল লাগার চারণভূমি হয়ে উঠছে, যার ধারাবাহিকতায় বিদেশি শিক্ষার্থীরা সিকৃবিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে নিজ নিজ দেশে গিয়ে কর্মক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব ই ইলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ উদ দৌলা, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান প্রকৌশলী প্রফেসর ড.  মুহাম্মদ রাশেদ আল মামুন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো.সাখাওয়াত হোসেন, এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল প্রমুখ।

সনদপত্র গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন ২০১৮ -২০১৯ শিক্ষাবর্ষের সিয়াম কুমার ইয়াদব, সুরাজ সাহা, দেবরাজ চৌধুরী, ধর্ম নারায়ন ইয়াদব, অস্মিতা রাই, রোজ কমল চৌধারী এবং ২০১৯- ২০২০ শিক্ষাবর্ষের অঙ্কিত গুরু, রেশমা থাপা, বিষ্ণু সাহী, মাধব কৈরালা, মিরাজ বহরা, সিরাজুল হামাল।

সনদপত্র প্রদান শেষে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানান। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় পারদর্শিতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বারোপ করেন ।

উল্লেখ্য, সিকৃবিতে ২০১৯ সালে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভেটেনারি, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদে ৬ জন নেপালি শিক্ষার্থী ভর্তি হয়ে ১৮৯ ক্রেডিট সম্পন্ন করে ডিভিএম ডিগ্রি অর্জন করেন এবং ২০২০ সালে ২০১৯ -২০২০ শিক্ষাবর্ষে কৃষি অনুষদে ৬ জন নেপালি শিক্ষার্থী ভর্তি হয়ে ১৯০ ক্রেডিট সম্পন্ন করে বিএসসিএজি স্নাতক ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিকৃবিতে ১২ নেপালি শিক্ষার্থী পেলেন সনদ

আপডেট সময় : ০৫:০০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫