ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান এনআইডি’র তথ্য সংশোধন,আবেদন ফি পাঁচ হাজার টাকা আরোপের প্রস্তাব ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন চাঁদাবাজির কারণে একদল ঘৃণা কুঁড়িয়েছে, আরেকদল সর্ব শক্তি নিয়ে নেমেছে – ড. শফিকুর রহমান মৌলভীবাজারসহ সীমান্তে ৩০ বাংলাদেশিকে হত্যা ভারতের সিলেটে আন্তর্জাতিক দূ র্নী তি বিরোধী দিবসের কর্মসূচি সফল আহবান সিলেটে ভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন সিলেটে ইসলামী ৮ দলের সমাবেশ বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে ? আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযানে জব্দ কোটি টাকার পণ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে ৫টি পৃথক অভিযানে কোটি টাকার মালামাল ও যানবাহন জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাইসাইকেল, ট্রাক এবং কাভার্ড ভ্যান।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ দিন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক ৫টি অভিযান পরিচালিত হয়।

মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে একটি অভিযানে সিলেট থেকে আসা একটি ট্রাক আটক করে বিজিবি। ট্রাকটি তল্লাশী চালানোর পর প্রায় সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস উদ্ধার করা হয়, তবে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

অপর এক অভিযানে, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকায় একটি কাভার্ড ভ্যানসহ ভারতীয় বিভিন্ন রংয়ের উন্নতমানের জর্জেট থান কাপড় জব্দ করা হয়।

এছাড়া, গুটিবাড়ী এবং চিমটিবিল সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযানে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু, ৪০ কেজি গাঁজা, ১০০ কেজি বাংলাদেশী রাবার এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, এই অভিযানে এক কোটি চৌদ্দ লাখ পাঁচ হাজার পাঁচশত টাকার মালামাল উদ্ধার হয়েছে। আটককৃত মালামালগুলো আইনানুগভাবে চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে বিজিবির অভিযানে জব্দ কোটি টাকার পণ্য

আপডেট সময় : ০৮:০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫