ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন চাঁদাবাজির কারণে একদল ঘৃণা কুঁড়িয়েছে, আরেকদল সর্ব শক্তি নিয়ে নেমেছে – ড. শফিকুর রহমান মৌলভীবাজারসহ সীমান্তে ৩০ বাংলাদেশিকে হত্যা ভারতের সিলেটে আন্তর্জাতিক দূ র্নী তি বিরোধী দিবসের কর্মসূচি সফল আহবান সিলেটে ভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন সিলেটে ইসলামী ৮ দলের সমাবেশ বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে ? আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ সিলেটের কাষ্টঘর সুইপার কলোনী অভিযান, গ্রেপ্তার ৫

‘বোহেমিয়ান ঘোড়ায়’ মোশাররফ করিমের সঙ্গী একঝাঁক অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ওটিটি কনটেন্টে কাজ করেছেন মোশাররফ করিম। শিগগিরই ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’ নামের সিরিজে অমিতাভের নির্দেশনায় দেখা মিলবে এই কিংবদন্তি অভিনেতার।

রোববার (১১ মে) সিরিজটির একটি পোস্টার প্রকাশের মাধ্যমে পর্দার সামনের কুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে মোশাররফ করিমের সঙ্গে একঝাঁক অভিনেত্রীর দেখা মিলেছে। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন-সাদিয়া আয়মান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, রুনা খান, ফারহানা হামিদ, জুঁই করিম, অদিতি ও বৃষ্টি প্রমুখ।

সিরিজটিতে ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এতো বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সাথে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচই-এর সাথে আমার সম্পর্কটা তো বহুদিনের তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক বোহেমিয়ান ঘোড়াতে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।’

‘বোহেমিয়া ঘোড়া’-তে রুনা খানকে দেখা যাবে গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর চরিত্রে। অন্যদিকে বাস্তব জীবনের চেয়ে একদম বিপরীতমুখী চরিত্রে দেখা যাবে তানজিকা আমিনের। মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়।

জুঁই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান-যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

সিরিজের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দিয়ে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, ‘বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘বোহেমিয়ান ঘোড়ায়’ মোশাররফ করিমের সঙ্গী একঝাঁক অভিনেত্রী

আপডেট সময় : ১২:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫