ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান এনআইডি’র তথ্য সংশোধন,আবেদন ফি পাঁচ হাজার টাকা আরোপের প্রস্তাব ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন চাঁদাবাজির কারণে একদল ঘৃণা কুঁড়িয়েছে, আরেকদল সর্ব শক্তি নিয়ে নেমেছে – ড. শফিকুর রহমান মৌলভীবাজারসহ সীমান্তে ৩০ বাংলাদেশিকে হত্যা ভারতের সিলেটে আন্তর্জাতিক দূ র্নী তি বিরোধী দিবসের কর্মসূচি সফল আহবান সিলেটে ভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন সিলেটে ইসলামী ৮ দলের সমাবেশ বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে ? আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ

ডায়েটে কাবলি ছোলা: ওজন কমাতেও সাহায্য করে, শরীরও রাখে পুষ্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

ওজন কমাতে চাইলে শুধু কী খাবেন না, তা ভাবলেই হবে না—তার পাশাপাশি কী খাবেন, সেটাও পরিকল্পিতভাবে ঠিক করা জরুরি। কারণ রোগা হওয়ার চেষ্টায় পুষ্টির ঘাটতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কাবলি ছোলা হতে পারে এক চমৎকার বিকল্প। এটি যেমন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, তেমনই শরীরকে নানা ধরনের পুষ্টি উপাদানও সরবরাহ করে।

নিয়মিত কাবলি ছোলা খেলে কী কী উপকার হতে পারে?

১। কাবলি ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার। ওজন কমানোর খাদ্যতালিকায় এই দু’টি উপাদানই বেশি পরিমাণে রাখতে বলেন পুষ্টিবিদেরা। কারণ ওই দু’টি উপাদান যখন তখন খাওয়ার ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখে। তাতে উল্টোপাল্টা খেয়ে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না।

২। কাবলি ছোলায় থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্তের লিপিডের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

৩। হাড়ের স্বাস্থ্যও ভাল রাখতে সাহায্য করে কাবলি ছোলা। কারণ এতে আছে ভিটামিন কে এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ। যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।

৪। কাবলি ছোলায় থাকা ফাইবার ‘খারাপ কোলেস্টেরল’ বা এলডিএল কমিয়ে, ‘ভাল কোলেস্টেরল’ বা এইচডিএলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে।

৫। কাবলি ছোলায় থাকা বি৯ ভিটামিন অর্থাৎ ফোলেট স্নায়ুতন্ত্রের কাজে সাহায্য করে। পাশাপাশি মস্তিষ্কের বিকাশ এবং পেশির গঠনেও সাহায্য করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডায়েটে কাবলি ছোলা: ওজন কমাতেও সাহায্য করে, শরীরও রাখে পুষ্ট

আপডেট সময় : ১১:০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫