ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ,বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা হবিগঞ্জে জালভোট দিতে গিয়ে ৭ কিশোর আটক সিলেট-৬ আসন ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে সিলেট-২  আসন ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা সিলেট-৩ আসন ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ সিলেট-৪ আসন ৪৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আরিফ সিলেট-১ আসন- ৭০ কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মুক্তাদির সিলেট-১ আসন- ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মুক্তাদির

বিশেষজ্ঞদের দাবি, হাসি বাড়াবে আয়ু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

মানবসেবী মাদার তেরেসা বলেছেন, ‘শান্তির শুরু হয় হাসি থেকে।’ আমরা যখন কাজের চাপে বা পারিপার্শিক সমস্যায় চুপসে যাই, তখন প্রাণখোলা হাসি পারে চাঙ্গা করতে। একটু হাসি ফোটানোর জন্যই তো কত যুদ্ধ! বিশেষজ্ঞরা দাবি করছেন, হাসি শুধু খুশিই রাখবে না। হাসির কারণে সুস্থ থাকবেন, বেড়ে যাবে আয়ু।

যত হাসবেন, তত বাড়বে আয়ু, হার্ট থাকবে চাঙ্গা—এমনটাই দাবি বিশেষজ্ঞদের। জন হপকিন্স ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুলের সাম্প্রতিক গবেষণার বরাতে ভারতের গণমাধ্যম জিও নিউজ বলেছে, হাসলে আয়ু বাড়ে। হার্ট ভালো থাকে। ওজন কমায়। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম ভাল হয়। ভালো থাকে ফুসফুস। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়। ব্যথা কমায়।

নরওয়ের সাম্প্রতিক গবেষণা বলছে, যাদের সেন্স অব হিউমার প্রখর, যারা সবসময় আশাবাদী, তারা বাকিদের তুলনায় ৫৫ শতাংশ বেশি বাঁচেন। দিনে অন্তত ১৫ মিনিট হাসার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এতে শরীরে হ্যাপি হরমোনের ক্ষরণ হয়। ডিপ্রেশন কমে। সম্পর্কের উন্নতি হয়। দিনে ১৫ মিনিট হাসিতে প্রায় ৪০ ক্যালোরি বার্ন হয়। বছরে ৩-৪ পাউন্ড হাসতে হাসতে কমে।

বিশেষজ্ঞদের পরামর্শ, জীবনকে অত্যন্ত সিরিয়াসলি নেওয়া চলবে না। অন্যের ওপর মেজাজ হারানো, চিৎকার-চেচামেচি করাও উচিত নয়। বরং হালকা চালে মুখে হাসি নিয়ে সব বাধার মোকাবিলা করা যায়। যখনই দুঃখ, রাগ বা স্ট্রেস বাড়বে, তখনই অতীতের কোনও মজার ঘটনা বা জোকসকে মনে করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশেষজ্ঞদের দাবি, হাসি বাড়াবে আয়ু

আপডেট সময় : ১০:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫