সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী

প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নিতে গিয়ে ধরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

প্রেমিকাকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময় ধরা পড়েছেন এক যুবক। বড় একটি স্যুটকেস নিয়ে হোস্টেলে ঢোকার সময় ওই যুবককে আটকায় সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপর সেই স্যুটকেসের চেইন খুলতেই অবাক হয়ে যায় সবাই। কেননা স্যুটকেসের ভেতর লুকিয়ে ছিলেন এক তরুণী!

ওই ঘটনার ভিডিও লুকিয়ে ধারণ করে সেই যুবকেরই সহপাঠীরা। তাতে দেখা যায়, স্যুটকেসের ভেতর গুটিসুটি মেরে বসে রয়েছেন এক তরুণী। তাৎক্ষণিকভাবে দুজনের সম্পর্ক জানা না গেলেও নেটিজেনদের দাবি তরুণীটি ওই যুবকের প্রেমিকা।

জানা গেছে, ঘটনা ভারতের হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে যেতে চেয়েছিলেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তার পেরিয়ে তা অসম্ভব ছিল। তাই মাথা খাটিয়ে উপায় বের করেন। স্যুটকেসে ভরে প্রেমিকাকে হোস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন ভাবনা তেমন কাজ। প্রেমিকাকে স্যুটকেসে পুরে নিয়ে সোজা রুমের দিকে যাচ্ছিলেন। কিন্তু তখনই ধরে নিরাপত্তাকর্মীরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা স্যুটকেসটি ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভেতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন। তবে মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হোস্টেলের নিরাপত্তা কর্মীরা কীভাবে ওই তরুণীর স্যুটকেসে লুকিয়ে থাকার কথা জানতে পেরেছিলেন তা জানা যায়নি। তরুণীটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বাইরের কেউ তাও স্পষ্ট নয়।

সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের জন্ম দেওয়া এ ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানায়। তবে ভাইরাল এই ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি। যদিও পুরো ঘটনায় মজা পেয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নিতে গিয়ে ধরা

আপডেট সময় : ০৪:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫