ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জিএম কাদেরের নামে মামলা, গাজীপুরে জাতীয়পার্টির মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুর জেলা এবং মহানগর জাতীয় পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় মহানগর জাতীয় পার্টির আহবায়ক মো. শরিফুল ইসলাম শরিফ ও সদস্য সচিব শেখ মাসুদুল আলম টিটুর নেতৃত্বে কয়েকশ’ নেতাকর্মী মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে তারা গাজীপুর প্রেস ক্লাবে এসে বিক্ষোভ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মহানগর জাতীয় পার্টির আহবায়ক শরিফুল ইসলাম শরিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সদস্য সচিব শেখ মাসুদুল আলম টিটুর সঞ্চালনা করেন বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা ফারুক খান, অ্যাডভোকেট মোস্তফা জামান, এসএম কিবরিয়া, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, হাজী আব্দুস সোবাহান, হাজী আব্দুস সামাদ, তসলিম উদ্দিন, মনির হোসেন, ওমর ফারুক, আব্দুল করিম, ইন্তাজ উদ্দিন সরকার, আব্দুল মালেক, রুহুল আমিন দেওয়ান, শফিকুল ইসলাম শফিক, হারুন অর রশিদ, ফয়েজ মুন্না, সাইফুল ইসলাম প্রমুখ। 

সভাপতির বক্তব্যে শরিফুল ইসলাম শরীফ বলেন, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার জন্য জাতীয় সংসদে দাবি উপস্থাপন করে বক্তব্য রাখছিলেন। 

পরবর্তিতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসাবে উলে­খ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রীয় অংশগ্রহণ করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায় জাতীয় পার্টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিএম কাদেরের নামে মামলা, গাজীপুরে জাতীয়পার্টির মানববন্ধন

আপডেট সময় : ০১:০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪