ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ,বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা হবিগঞ্জে জালভোট দিতে গিয়ে ৭ কিশোর আটক সিলেট-৬ আসন ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে সিলেট-২  আসন ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা সিলেট-৩ আসন ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ সিলেট-৪ আসন ৪৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আরিফ সিলেট-১ আসন- ৭০ কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মুক্তাদির সিলেট-১ আসন- ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মুক্তাদির

সিলেট বালুর নিচে মিললো চিনির বস্তা বোঝাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরের সবচেয়ে বড় পাইকারী আড়ত কালিঘাট থেকে চিনি বোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকের চিনির বস্তা বোঝাই করে উপরে বালু দিয়ে চাপা দিয়ে রেখেছিল চোরাকারবারীরা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। পুলিশের চোখ ফাঁকি দিতে না পারায় জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে  আসা চিনির চালান।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কালিঘাটস্থ শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের  পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি ড্রাম ট্রাকের ভেতর চিনির বস্তা রেখে চোরাকারবারীরা উপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন চোরাকারবারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বালুর নিচে মিললো চিনির বস্তা বোঝাই

আপডেট সময় : ০৪:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪