ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ নবীগঞ্জ থেকে :

নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে কাউছার আহমদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাহেল আহমদ (২১) নামে এক যুবক একজন আহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ হাওড়ে মাছ শিকার করতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে কাউছারের মৃত্যু হয়। নিহত কাউছার আহমদ (২২) উপজেলার এনাতাবাদ গ্রামের তাজুদ মিয়ার ছেলে ও আহত রাহেল আহমদ (২১) ওই গ্রামের কাদির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়- রাতে মাছ শিকার করতে বাড়ির পার্শ্ববর্তী হাওড়ে যান কাউছার আহমদ (২২) ও রাহেল আহমদ (২১)। এসময় আকস্মিকভাবে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এতে বজ্রাঘাতে কাউছার আহমদ নিহত হয় ও তার সহপাঠী রাহেল আহমদ গুরুতর আহত হয়। পরে রাহেলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪