ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা হবিগঞ্জ-১ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ সুনামগঞ্জে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আটক কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো- আরিফুল সিলেট দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচারমিছিল সিলেটে আগামী ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

হাসিনা ভারতে বসে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছেন : সিলেটে মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- শেখ হাসিনা ভারত বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু দেশের মানুষ এখন সব বুঝেন। কোনো ষড়যন্ত্রেই আজ আর কাজ হবে না। ১৫ বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন।

রবিবার (২৫ আগস্ট) বিকালে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময়কালে মির্জা ফখরুল এ কথা বলেন। 

তিনি বলেন- রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তিন-তিন বার এক তরফা নির্বাচন করে গনন্তন্ত্রকে নষ্ট করে দিয়েছেন হাসিনা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূস যোগ্য মানুষদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। দেশের পরিবেশ ঠিক করে দ্রুত নির্বাচন দিবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। তাদের সব ধরনের সহায়তা করবে। যৌক্তিক সময় দিবো। অনেক জায়গায় সংস্কার। তবে তা দীর্ঘ নয়। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি ৩১ দফা সংস্কার-দাবি দিয়েছে, সেগুলো নিয়ে কাজ করবে তারা।

মতবিনিময়কালে ফখরুল আরও বলেন- ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরোধিতা করায় বিএনপির নেতাকর্মীদের উপর ১ লক্ষ ৪৫ হাজার গায়েবি মামলা দিয়েছে। এসব মামলায় ৬০ লক্ষ আসামি রয়েছেন। দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে ফখরুল বলেন- দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া বিএনপিসহ সকল রাজনৈতিক দলও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আকাশপথে মির্জা ফখরুল সিলেটে আসেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হযরত শাহজালাল ও শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত করেন।

শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম সিলেট সফরে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনা ভারতে বসে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছেন : সিলেটে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪