ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা হবিগঞ্জ-১ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ সুনামগঞ্জে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আটক কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো- আরিফুল সিলেট দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচারমিছিল সিলেটে আগামী ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

গণমাধ্যম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দুলু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

‘শেখ হাসিনার ছবি বক্তব্য প্রচার করলে পত্রিকা টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে’- এমন আপত্তিকর মন্তব্যের ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশের পাশাপাশি প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় দুলু বলেন, সব গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমার দীর্ঘকালের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। কিন্তু গত ১৬ তারিখে শেখ হাসিনা সরকারের আমলে দেশজুড়ে জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে মুখ ফসকে টিভি পত্রিকার কথা বলে ফেলেছি। এজন্য আজকের এ সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে ভাই হিসেবে ক্ষমা করে দেবেন।

দুলু বলেন, গত ১৬ বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি। আমাদের অনুরোধ পিলখানা হত্যাকাণ্ড, সাংবাদিক সাগর-রুনির হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আলেম সমাজের ওপর চালানো হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জাতির সামনে উপস্থাপন করবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে যে চাঁদাবাজি, মস্তানি, টেন্ডারবাজি, পুকুর দখল, বাড়ি দখল ও নৈরাজ্য করেছে এর কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেওয়া হবে না।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল রনির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জালিয়ে দেওয়া হবে’ মর্মে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। দলের নীতি ও আদর্শের পরিপন্থি বক্তব্য দেওয়ায় দলে পদাবনতি দেওয়া হয় দুলুকে। যার পরিপ্রেক্ষিতে তিনি নিজের ভুল বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণমাধ্যম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দুলু

আপডেট সময় : ০১:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪