ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা হবিগঞ্জ-১ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ সুনামগঞ্জে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আটক কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো- আরিফুল সিলেট দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচারমিছিল সিলেটে আগামী ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ১৫ সদস্য নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, শনিবার দিনের শুরুতে ইসরাইলি বিমানহামলায় ৯ শিশু ও ৩ নারীসহ একটি ফিলিস্তিনি পরিবারের ১৫ সদস্য নিহত হয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে জানান, মধ্য গাজার আল-জাওয়াইদা মহল্লায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা হয়। ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাসসাল বলেন, আল জাওয়াইদায় অবস্থিত আজলাহ পরিবারের পারিবারিক বাসস্থান ও গোলাঘরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৫।
এক প্রত্যক্ষদর্শী জানান, মধ্যরাতের কিছু সময় পর এই হামলা ঘটে।

উদ্ধারকারীরা মাটির সঙ্গে মিশে যাওয়া বাড়িটির ধ্বংসাবশেষ থেকে মরদেহ টেনে বের করছিলেন। এ সময় আহমেদ আবু আল-ঘৌল এএফপিকে বলেন, তিনটি রকেট বাড়িটিতে সরাসরি আঘাত হানে। ভেতরে অসংখ্য শিশু ও নারী ছিল। তাদের অপরাধ কি ছিল যে তাদের এমন পরিণতি হলো?
এই হামলার শেষে সূর্যোদয়ের পর ধারণ করা এএফপিটিভির ফুটেজে উদ্ধারকর্মীদের ধসে পড়া স্তুপকৃত কংক্রিটের ব্লকের নিচ থেকে মরদেহ খুঁজতে দেখা যায়।

১০ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধে গাজার অসংখ্য অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা পেরিয়ে গেছে ৪০ হাজারেরও বেশি। এ ছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। 

হামাসের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৪০ হাজার ৫ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক ও কতজন হামাস সদস্য, তা উল্লেখ করা হয় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ১৫ সদস্য নিহত

আপডেট সময় : ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪