ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ,বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা হবিগঞ্জে জালভোট দিতে গিয়ে ৭ কিশোর আটক সিলেট-৬ আসন ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে সিলেট-২  আসন ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা সিলেট-৩ আসন ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ সিলেট-৪ আসন ৪৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আরিফ সিলেট-১ আসন- ৭০ কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মুক্তাদির সিলেট-১ আসন- ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মুক্তাদির

ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা, মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

একজনকে মারধর করা হচ্ছে।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আশপাশের এলাকায় কাউকে কাউকে মারধর করতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই চিত্র দেখা যায়। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি, বাঁশ, পাইপ নিয়ে অবস্থান করছেন।

একজনকে ঘিরে ধরা হয়েছে ।

সরেজমিন দেখা যায়, এই এলাকায় কেউ এলেই তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র, মুঠোফোন দেখা হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ধানমন্ডি ৩২ নম্বর সড়ক-সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়। এলাকাটিতে অবস্থানকারী চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা গতকাল বুধবার রাত থেকে এখানে আছেন। তাঁরা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন।

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এই বাড়িতেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবার হত্যা করেন।

আওয়ামী লীগ সরকারের গত প্রায় ১৫ বছরের শাসনকালে প্রতিবছর ১৫ আগস্ট বহু মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে আসতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে।

জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এদিন ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়।

আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা ১৫ আগস্টে ‘পাল্টা অভ্যুত্থানের’ চেষ্টা করতে পারেন, এমন খবর পেয়েছেন বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

লোকজনের হাতে লাঠি, বাঁশ, পাইপ দেখা গেছে ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে। আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা, মারধর

আপডেট সময় : ০৮:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪