ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা হবিগঞ্জ-১ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ সুনামগঞ্জে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আটক কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো- আরিফুল সিলেট দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচারমিছিল সিলেটে আগামী ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয়, তাই পদত্যাগ করেছি: হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছেন এবং জানিয়েছেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মৃত্যু ঠেকাতেই পদত্যাগ করেছেন তিনি। রোববার ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে দেওয়া এ বার্তা দেখেছে ইকোনমিক টাইমস। বার্তায় হাসিনা দাবি করেছেন, বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। চেয়েছিল সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ তুলে না দেওয়ার কারণেই তাকে উৎখাত করা হয়েছে বলে জানান হাসিনা।

বার্তায় হাসিনা আরও বলেন, মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয়, সে জন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের মরদেহের ওপর ভর করে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি সেটা হতে দেইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। সেন্টমার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিলে এবং বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে আধিপত্য বিস্তার করতে দিলে আমি ক্ষমতায় টিকে থাকতে পারতাম। আমি আমার দেশের নাগরিকদের প্রতি অনুরোধ জানাই, দয়া করে কট্টরপন্থিদের কারসাজির শিকার হবেন না। 

তিনি বলেন, আমি যদি দেশে থেকে যেতাম, তাহলে আরও মানুষের প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হতো। খুব কষ্টকর হলেও আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি আপনাদের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন। আপনারাই আমার শক্তি ছিলেন।

তিনি বার্তায় আরও জানান, অনেক নেতাদের হত্যা করা হয়েছে, কর্মীরা হয়রানির শিকার হচ্ছে এবং অনেক বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে, যা শুনে আমি মর্মবেদনা অনুভব করছি। ইনশাআল্লাহ্‌, আমি শিগগির দেশে ফিরে আসব। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে। আমি সব সময়ই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করতে থাকব, যে দেশের মঙ্গলের জন্য আমার মহান পিতা সারা জীবন কাজ করে গেছেন। যে দেশের জন্য আমার পিতা ও পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন।

কোটা সংস্কার ও শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে হাসিনা বলেন, আমি আবারও দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বলতে চাই। আমি কখনোই তোমাদেরকে রাজাকার বলে অভিহিত করিনি। আমার মুখের কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সেদিনের পুরো ভিডিওটা আবারও দেখার অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীরা কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে।

সোমবার গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনের আগে এপ্রিলে সংসদে শেখ হাসিনা জানান, যুক্তরাষ্ট্র দেশটিতে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, তারা গণতন্ত্র হটিয়ে এমন একটি সরকার চালু করতে চাচ্ছে, যাদের কোনো গণতান্ত্রিক অস্তিত্ব থাকবে না।

হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্রকে ঢাকায় ক্ষমতার পটপরিবর্তনের জন্য দায়ী করেছে। তারা অভিযোগ করেছে, মে মাসে একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিবিদ ঢাকা সফর করেন, যিনি এর জন্য দায়ী। নেতারা অভিযোগ করেন, সেই কূটনীতিবিদ চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাসিনার ওপর চাপ দেন।

আওয়ামী লীগের এক নেতা দাবি করেন, জুলাইতে মেয়াদ শেষ করা বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিলেন। মার্কিন সরকার দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয়, তাই পদত্যাগ করেছি: হাসিনা

আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪