ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ,বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা হবিগঞ্জে জালভোট দিতে গিয়ে ৭ কিশোর আটক সিলেট-৬ আসন ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে সিলেট-২  আসন ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা সিলেট-৩ আসন ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ সিলেট-৪ আসন ৪৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আরিফ সিলেট-১ আসন- ৭০ কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মুক্তাদির সিলেট-১ আসন- ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মুক্তাদির

সহিংসতায় সিসিকের ক্ষতি ১২ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সহিংসতায় সিলেটে সিটি করপোরেশনের ক্ষতি হয়েছে ১২ কোটি টাকা। দুর্বৃত্তদের হামলা ভেঙেছে সিসিক ভবনের গ্লাস ও ভাঙা হয়েছে বর্জ্যের গাড়ি। যার ফলে ব্যাহত হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। পুরো মহানগর পরিণত হয়েছে ময়লার বাগাড়ে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। সিটি করপোরেশন বলছে, মহানগরকে বর্জ্য মুক্ত করতে দুই-একদিন সময় লাগতে পারে। 

শেখ হাসিনা পদত্যাগের পর সিলেটে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, স্থাপনায় আক্রমণ করে কিছু দুর্বৃত্ত। দুর্বৃত্তদের হামলা থেকে রেহাই পায়নি সিলেটে  নগরভবনও। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বেশ কয়েকবার হামলা করা হয় সিলেটে সিটি করপোরেশনে। দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলে ভেঙে যায় সিসিক ভবনের গ্লাস। এছাড়া ভাঙা হয় সবকটি বর্জ্যের গাড়ি। একই সাথে ভয়ে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ না আসায় পুরো মহানগর পরিণত হয়েছে ময়লার বাগাড়ে।

রাস্তায় যত্রতত্র ময়লা পড়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সিলেট নগরবাসীকে। নগরবাসীর কথা বিবেচনা করে সিসিকে দ্রুত বর্জ্য পরিষ্কারের দাবি জানান অনেকে।

সিসিক সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের তাদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। এছাড়া বিএনপির সকল নেতাকর্মীদের বলা হয়েছে পাড়া মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে। 

সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে: কর্ণেল (অব:) মোহাম্মদ একলিম আবদীন বলেন, বর্জ্য অপসারণে ৪৫ টি ট্রাক কাজ শুরু হয়েছে। পুরো সিলেট মহানগরের বর্জ্য বর্জ্য অপসারণে দুই-তিন দিন সময় লেগে যেতে পারে।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইফতেখার আহমেদ চৌধুরী, জানালেন, চলমান সহিংসতায় সিলেট  সিটি করপোরেশনের ক্ষতি হয়েছে ১২ কোটি টাকা। তবে সিটিকে সকল সেবা কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি। সিলেট ফিরবে তার আগের রুপে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সহিংসতায় সিসিকের ক্ষতি ১২ কোটি টাকা

আপডেট সময় : ০২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪