ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ,বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা হবিগঞ্জে জালভোট দিতে গিয়ে ৭ কিশোর আটক সিলেট-৬ আসন ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে সিলেট-২  আসন ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা সিলেট-৩ আসন ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ সিলেট-৪ আসন ৪৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আরিফ সিলেট-১ আসন- ৭০ কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মুক্তাদির সিলেট-১ আসন- ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মুক্তাদির

পুলিশ একাডেমিতেই পুলিশ বাহিনীর বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় বিক্ষোভ মিছিল করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। বুধবার দুপুরের দিকে সারদা একাডেমির ভিতরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে একাডেমির ভিতরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে নিহত পুলিশ সদস্যরা মরল কেন বিচার চাই, বিচার চাই বলে একাডেমি এলাকায় ঝড় তোলেন। 

বিক্ষোভকারীরা বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা দেশের জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনকালে আমাদের নিরীহ সদস্যদের খুন করা হয়েছে। আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলাম। তাহলে কেন আমাদের থানা জ্বালিয়ে দেওয়া হবে। কেন আমাদের হত্যা করা হবে। আমরা এ জঘন্যতম হত্যাকাণ্ডের ন্যায়সঙ্গত বিচার চাই। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ পুলিশ একাডেমির একজন উপপরিদর্শক বলেন, আমরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা মারা যাবেন। থানা পুড়িয়ে দেওয়া হবে। আর সিনিয়র অফিসাররা ঘরে বসে থাকবেন- এটা হতে পারে না। 

তিনি বলেন, রাজশাহীর অনেক সিনিয়র অফিসার বাংলাদেশ পুলিশ একাডেমিতে এসে আত্মগোপনে ছিলেন। আমাদের দাবি তারা একাডেমিতে থাকতে পারবেন না।

বিষয়টি সম্পর্কে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার প্রশাসন মো. ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে বিক্ষোভ নয়, তারা কিছু কথা বলেছেন।  

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এমন বিক্ষোভের কথা জেনেছি। তবে একাডেমির মধ্যে এমন বিক্ষোভ করার কোন ধরনের বিধান নেই। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ একাডেমিতেই পুলিশ বাহিনীর বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪