ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিমানবন্দরে আটক পলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানান, দিল্লি যাওয়ার জন্য জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এসময় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান।

শুক্রবার বিকালে দেশের পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চান তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন। ভুল সংশোধনের সুযোগ দেবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমানবন্দরে আটক পলক

আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪