ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা হবিগঞ্জ-১ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ সুনামগঞ্জে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আটক কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো- আরিফুল সিলেট দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচারমিছিল সিলেটে আগামী ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভে উত্তাল কিশোরগঞ্জ শহর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জুমার নামাজের পর ইলশেগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও স্লোগানে উত্তাল ছিল কিশোরগঞ্জ শহর। এর আগে শহিদি মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা পুলিশের এক উপ-পুলিশ পরিদর্শককের ওপর হামলা চালায় উত্তেজিত লোকজন। এ সময় তিনি দৌঁড়ে ঘটনাস্থল ত্যাগ করে আত্মরক্ষা করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর মডেল থানা ফটক এবং জেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ের সামনে শক্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। 

জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে রেখে একটি বিশাল গণমিছিল বের করে। জাতীয় পতাকা এবং দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে এ গণমিছিলে কয়েক হাজার নারী-পুরুষ শিক্ষার্থী এবং অভিভাবক-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাস ও শহিদ মিনার এলাকা প্রদক্ষিণ করে আবার শহিদি মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। নয় দফা কর্মসূচিতে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি টানেন বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভে উত্তাল কিশোরগঞ্জ শহর

আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪