মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৩০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
মাধবপুর প্রতিনিধি :
মাধবপুরে চাঁদাবাজি মামলায় দুই ইউপি সদস্য ও এক ইউপি সদস্য ছেলে সহ ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ জুলাই) রাতে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নে পুলিশ অভিযান পরিচালনা করে ৩ আসামি গ্রেপ্তার করে।
মাধবপুর থানা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চা জনগোষ্ঠীর শ্রমিকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫ হাজার টাকা উত্তোলন এর জন্য স্থানীয় ইউপি সদস্যের থেকে টোকেন সংগ্রহ করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। প্রতিটি টোকেন এর জন্য মেম্বারের লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ২০/২৫ অজ্ঞাতনামা মাধবপুর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলে কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য বাবুল চন্দ্র র ও তার ছেলে লিটন, ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।























