ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৬৭ লাখ টাকা আত্ম  সাৎ, শাহজালাল সার কারখানার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক ;

ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ৬৭ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে শাহজালাল ফার্টিলাইজারের সাবেক প্রধান হিসাবরক্ষক খোন্দকার মুহাম্মদ ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের উপপরিচালক নূর-ই-আলম বাদী হয়ে সংস্থাটির  সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ৬৭ লাখ ৭৭ হাজার ১২০ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি খোন্দকার মুহাম্মদ ইকবাল প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে নির্মাণকাজ, দাপ্তরিক কাজ সম্পাদন ও ভ্রমণ ভাতা বিলের নামে ভুয়া বিল তৈরি করেছেন। 

শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের অনুকূলে ১৭টি ভুয়াবিলের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেডের থেকে ১৭ টি চেকের মাধ্যমে ৬৭ লাখ ৭৭ হাজার ১২০ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬৭ লাখ টাকা আত্ম  সাৎ, শাহজালাল সার কারখানার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪