ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ-১ আসনে- অসময়ে শেখ সুজাতের কাছে গেলেন রেজা কিবরিয়া, ফিরলেন খালি হাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে যা খাবেন ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের ত্রয়োদশ সংসদ নির্বাচন,প্রতীক বরাদ্দ চলছে, প্রচারণার সময় ২০ দিন বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন ২০ বছর পর শ্বশুরবাড়ি পূণ্যভূমি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক‘ দুলাভাই’র অপেক্ষায় সিলেট প্রচারণা শুরু করতে রাতেই বিমানযোগে সিলেট আসবেন তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক প্রবাসীরা বিশ্বের সকল দেশে বিরাজ করছেন- কয়েস লোদী প্রতিদিন করলার রস পান করলে শরীরে যা ঘটে

নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ এলাকাবাসীরদিরাইয়ে সেতু নির্মাণের আগেই ভেঙ্গে পড়লো গার্ডার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে জগদল কলেজের পাশে হেরা চেপটা (মরা) নদীর উপর নির্মাণাধীন ব্রিজের ৩২ মিটারের দুইটি গার্ডার (বেষ্টক) ভেঙ্গে পড়েছে। গার্ডার দুটি ভেঙ্গে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। গত বুধবার গার্ডার ভাঙ্গার ঘটনা ঘটে।

দিরাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য মতে, ৯৬ মিটার দীর্ঘ এই ব্রিজটি এপ্রোচসহ সাড়ে ৮ কোটি কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে। ২০২২ সালের ১ জুন ব্রিজের কাজ শুরু হয়। ২০২৩ সালের ২৫ জুন ব্রিজটির নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল। কিন্তু, এখনো শেষ হয়নি নির্মাণ কাজ।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের নিচের অংশের কাজ শেষে এখন দুই পাশের গার্ডারের কাজ চলছিল। কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান, গার্ডার নির্মাণের পর জগ দিয়ে গার্ডার দুটি প্রতিস্থাপনের সময় দুর্ঘটনা বশত গার্ডার দুইটি নিচে পড়ে গেছে। তবে, এতে কোন শ্রমিক হতাহত হয়নি। এ কারণে ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকার।

উপজেলার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, গার্ডারটি বসানোর সময় দুর্ঘটনা বসত নিচে পড়ে গিয়ে ভেঙ্গে গেছে। এর দায়ভার অবশ্যই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিতে হবে।

জানা গেছে, ব্রিজটির ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম সালেহ কামার জানি। ঠিকাদারী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সালেহ আহমদ মাদারীপুর জেলার বাসিন্দা। রাজনীতির সাথেও তার সম্পৃক্ততা রয়েছে। সারাদেশে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের ২শ’ কোটি টাকার এবং সুনামগঞ্জে ১২৫ কোটি টাকার কাজ রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

ঠিকাদারের ভাগ্নে ও প্রতিষ্ঠানটির সুনামগঞ্জ, ফরিদপুর ও টাঙ্গাইলের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ইসমাইল জানিয়েছেন, এ কাজের জন্য ১ কোটি টাকা বিল তোলা হয়েছে।

সূত্র মতে, সুনামগঞ্জ এলজিইডি’র বর্তমান নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের বাড়িও একই এলাকায়। তারা একে অপরের নিকটাত্মীয়। যে কারণে জেলার কেউই তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ঠিকাদার বলেন, এ কাজে অবশ্যই অনিয়ম হয়েছে।

আলাপকালে স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদেরকে জানান, গার্ডার নির্মাণ কাজে নিম্নমানের বালু, পাথর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি নির্মাণ কাজে স্থানীয় প্রকৌশলীদের তদারকির অভাব রয়েছে। যে কারণে গার্ডারটি লুজ হয়ে ভেঙ্গে পড়ে। অন্য একটি সূত্র জানায়, উপজেলা প্রকৌশলীও ১৪ বছর ধরে দিরাইয়ে দায়িত্বে রয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ এলাকাবাসীরদিরাইয়ে সেতু নির্মাণের আগেই ভেঙ্গে পড়লো গার্ডার

আপডেট সময় : ০২:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪