ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুশিয়ারায় ধরা পড়ল ‘৪ লাখ টাকার’ বাঘাইড় মাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজারে রানীগঞ্জ কুশিয়ারা নদী থেকে ধরা পড়েছে বিশাল আকারের একটি বাঘাইড় মাছ।যার ওজন প্রায় ১১০ কেজি। পরে মাছটি কেটে টুকরো টুকরো করে কেজিদরে বিক্রি করা হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরের দিকে মৌলভীবাজার সদরের জেলা দায়রা জজ আদালতের সামনে বাঘ মাছটির দেখা মেলে। জানা গেছে, বিশাল বাঘ মাছ নিয়ে বসেন ছয় মাছ ব্যবসায়ী। উমেদ মিয়া নামের একজন মাছ ব্যবসায়ী মাছটিকে কেটে কেজি দরে বিক্রি শুরু করেন।

উমেদ মিয়া জানান, তারা ছয়জন মিলে রানীগঞ্জের কুশিয়ারা নদীতে এক শিকারির কাছ থেকে মাছটি কিনেছেন। পানিতে ডুব দিয়ে ওই শিকারি মাঠটি ধরেন বলে জানান উমেদ মিয়া। পরে তারা ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে আনেন। যদিও মাছটির দাম চাওয়া হয়েছিল ৪ লাখ টাকা।  

বিশাল এ মাছটিকে কেটে কেজি দরে বিক্রি করছেন উমেদ ও তার শরিকরা। প্রতি কেজি বাঘাইড় মাছ তারা বিক্রি করছেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে। এরইমধ্যে বিক্রি হয়ে যায় ৯০ কেজি। আরও প্রায় ১০-১২ কেজির মতো বিক্রির বাকি রয়েছে। 

এদিকে বিশালাকার বাঘাইড় দেখতে ছুটে আসছেন এক নজর বাঘাইড় মাছ দেখতে ভিড় জমান ক্রেতা ও উৎসুক জনতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুশিয়ারায় ধরা পড়ল ‘৪ লাখ টাকার’ বাঘাইড় মাছ

আপডেট সময় : ০১:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪