ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা হবিগঞ্জ-১ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ সুনামগঞ্জে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আটক কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো- আরিফুল সিলেট দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচারমিছিল সিলেটে আগামী ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

দুর্যোগের বিষয় মাথায় রেখেই সিলেটে উন্নয়ন করা হচ্ছে-ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ভৌগোলিক কারণে সিলেট একটি দুর্যোগপূর্ণ এলাকা। দুর্যোগের বিষয় মাথায় রেখেই এখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাহসের সাথে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন রোলমডেল। গত বুধবার ১৮ জুন সিলেটের কোম্পানীগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী একথা বলেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তাঁর পাশে ছিলেন।

সিলেটের কোম্পানীগঞ্জ, সিলেট সিটি কর্পোরেশন এলাকার কিশোরী মোহন (বালক) উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথের লামাকাজী, ওসমানী নগরের সাদিপুরে ত্রাণ বিতরণ ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, সিটি করর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি), জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শুধু ঝড় বা বন্যা নয় দেশ এখন সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম উল্লেখ করে ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় দুর্যোগ মোকাবিলায় নেপাল ও তুরস্কের পাশেও দাঁড়িয়েছেন। সিলেটের বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিলেটের বন্যা পরিস্থিতিও কাঠিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সিলেটবাসীর জন্য নগদ সহায়তা, চাল ও শুকনো খাবার সহায়তা প্রদানের ঘোষণা করেন। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করার নির্দেশ প্রদান করেন। পানি না কমা পর্যন্ত প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তা অব্যাহত রাখবেন বলে বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্যোগের বিষয় মাথায় রেখেই সিলেটে উন্নয়ন করা হচ্ছে-ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪