টাকা না দেওয়ায় সহকর্মীকে খুন
- আপডেট সময় : ০১:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদক :
সিলেট হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে আবুল হাসান সাবিল (২৬) নামে এক যুবকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। ঘটনার ৪ঘন্টার মাথায় খুনিকে আটক করেছে পুলিশ। টাকা না দেওয়ায় সহকর্মীকে খুন করে শাহীন (১৮) নামে এক কিশোর।
বৃহস্পতিবার (৬ জুন) বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়। জানা যায়, পাঠাও কুরিয়ারে কাজ করা আবুল হাসান সাবিলের সাথে মাঝে মধ্যে ডেলিভারিতে সাহায্য করতো শাহীন। বৃহস্পতিবার সাবিলের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে সাবিলকে ছুরিকাঘাতে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় শাহীন।
নিহত আবুল হাসান সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। সাবিল মহানগরের সাপ্লাই এলাকায় বসবাস করতেন।এর আগে, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের থেকে সাবিলের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী, কুরিয়ার কাজে ব্যবহার করা বাইসাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরা উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এর ঠিক চার ঘণ্টার মাথায় অভিযান পরিচালনা করে বিকালে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।























