ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা হবিগঞ্জ-১ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ সুনামগঞ্জে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আটক কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো- আরিফুল সিলেট দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচারমিছিল সিলেটে আগামী ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

জকিগঞ্জ এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

জকিগঞ্জ সংবাদদাতা : 

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা টানটান উত্তেজনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজের খবর পাওয়া যায়। জাল ভোট প্রদানের সময় হাজী তৈয়ব আলী মাদ্রাসা ভোটকেন্দ্রে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

সকাল সাড়ে ১১ টার দিকে উত্তরকুল ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরীর সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরানের এজেন্টদের মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। লোকমান উদ্দিন চৌধুরীর সমর্থকদের মারধরে প্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরানের এজেন্ট জাকারিয়া আহমদসহ অন্য এজেন্টরা আহত হন। এর মধ্যে গুরুতর আহত জাকারিয়া আহমদকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

তাছাড়াও উপজেলার আরো কয়েকটি ভোটকেন্দ্রের বাইরে টানটান উত্তেজনা দেখা গেছে। তবে ভোটার উপস্থিতি অনেকটা কম ছিল।সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যা পরিস্থিতির কারণে ভোটার উপস্থিতি কম ছিলো। অনেক এলাকায় এখনো বন্যার পানি রয়েছে। যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ার কারণে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে আসতে পারেননি।

চেয়ারম্যান প্রার্থী জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান অভিযোগ করে জানান, গৌছ আলী রসুলপুর বিদ্যালয় ভোটকেন্দ্র, বাদেদেওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ছোট মাতারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, জামালপুর ভোটকেন্দ্র, কলাকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করেছেন লোকমান উদ্দিন চৌধুরীর সমর্থকরা। তাঁর একজন এজেন্ট ভোটকেন্দ্র দখলের সময় বাধা দেওয়ায় মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।

এমন অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরী জানান, মাওলানা বিলাল আহমদ ইমরানের সমর্থকরা বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছেন। আমার সমর্থকরা কাউকে বের করে দেয়নি। তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে ভোটার উপস্থিতি কম ছিলো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফসানা তাসলিম জানান, জাল ভোট প্রদানের সময় একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। তাছাড়া কোন জাল ভোটের খবর পাওয়া যায়নি। উত্তরকুল ভোটকেন্দ্রে মাওলানা বিলাল আহমদের এজেন্টরা নিজেদের মধ্যে মারামারি করেছে।উপজেলার কোন ভোটকেন্দ্র থেকে কারো এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। সকল ভোটকেন্দ্রে সকল প্রার্থীর এজেন্ট ছিলেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। পুরোপুরি হিসেব এখনো আসেনি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জকিগঞ্জ এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০২:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪