ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন ভাইস চেয়ারম্যান যারা
- আপডেট সময় : ০৭:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশফাকুল ইসলাম সাব্বির। উপজেলায় নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান হয়েছেন মো. জাহাঙ্গীর আলম (মাইক) তিনি ভোট পেয়েছেন ১৪৮৩১টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুর রহমান রুমান (টিউবওয়েল) পেয়েছেন ৪৯৭১টি ভোট। অন্যান্য প্রার্থী দুর্জয় দাস রতন (উড়োজাহাজ) পেয়েছেন ৪৮০১টি ভোট, মোসলেহ উদ্দীন আহমেদ(তালা) ৪৭০৬ টি ভোট ও সায়েমুল আরেফিন (বই) ৩১৮৯টি ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ডালিয়া ইসলাম (হাস) তার প্রাপ্ত ভোট ১৮৬৬৬টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মোহিনী বেগম পেয়েছেন ৭৮৮১টি ভোট ও ইয়াসমিন জাহান তন্বী (ফুটবল) পেয়েছেন ৫৬৫৯টি ভোট। এই নির্বাচনে উপজেলায় সর্বোচ্চ ভোট পেয়েছেন বিজয়ী ডালিয়া ইসলাম।



























