সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৭
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
ভিউনিউজ ৭১ প্রতিবেদন :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রবাহী বাস খাদে পড়েছে। এসময় আহত হয়েছেন ৭ জন।
আজ বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জকিগঞ্জ- আটগ্রাম সড়কের লামারগ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, জকিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস সিলেটআসার পথে জকিগঞ্জ- আটগ্রাম সড়কের লামারগ্রামে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হলেও আহত হন সাতজন। এরমধ্যে গুরুতর অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী সাংবাদিকদের জানান, এ ঘটনায় আহতরা গুরত নন। বাসে থাকা অন্যান যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমেছেন।



























