ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু হবিগঞ্জ বাহুবলে ফুলতলী ছাহেব কিবলা (রহ.)-এর স্মরণে ক্বিরাত ও তাজবিদ প্রতিযোগিতা সিলেট মদিনা মার্কেটে বিএসটিআই-এর অভিযান,পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সিলেটে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান , ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬ সিলেটে ৭৬ বোতল মদসহ গ্রেফতার ২ ঈদ যাত্রা নির্বিঘ্নে অংশজনের সাথে সিলেট হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় ও ইফতার  সিলেটে নবাগত পুলিশ সুপার  ড. চৌধুরী মোঃ যাবের সাদেক যোগদান পুলিশের রেশন সেন্টারে দু*র্নীতি, মামলা সিলেট সীমান্তে বিজিবির অভিযান- ২ কোটি ৪৫ লাখ টাকার মালামাল আটক সিলেট গোয়াইনঘাটে বিপুল পরিমাণ পণ্যসহ আটক-৮

কিনব্রিজের পাশে দৃষ্টিনন্দন সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার,হবে নতুন সেতু অর্থায়ন এনডিবি’র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটের ঐতিহ্যের স্মারক প্রায় শতবর্ষী কিনব্রিজ। সুরমার দুই পারের মানুষের যোগাযোগ সহজ করতে কিনব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণের দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী সুরমার উপর একটি ঝুলন্ত সেতুর স্বপ্ন দেখিয়েছিলেন সিলেটবাসীকে।

সুরমার ওপর তিনটি আরসিসি সেতু হয়েছে। কিন্তু কিনব্রিজের পাশে বসেনি কোনো সেতুর পিলার। সিলেটবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কিনব্রিজের পাশে একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুত প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে। কিনব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

সওজ সূত্র জানান, এনডিবি বাংলাদেশের পাঁচটি প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। প্রতিটি প্রকল্পে ঋণদানকারী ব্যাংকটি ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে সিলেট নগরীর সুরমা নদীর ওপর কিনব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণ। প্রকল্পগুলো নিয়ে গত ২২ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কনফারেন্স রুমে এনডিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সভাপতিত্ব করেন।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, কিনব্রিজের পাশে নতুন সেতু নির্মাণে এনডিবি দেবে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার, আর বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের একটি জনসভায় এ সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই প্রকল্পটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সওজ সূত্র জানায়, ইতোমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের একটি দল পরিদর্শন করে গেছে। তারা সুরমা নদীর নাব্য এবং সেতুটি কতটুকু উঁচু হবে তা পর্যবেক্ষণ করেছে। এখন সওজের পক্ষ থেকে ‘প্রি ডিটেইলস প্রজেক্ট প্রোফর্মা-পিডিপিপি’ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে পাঠানো হবে এনডিবিতে।নির্বাহী প্রকৌশলী আমির হোসেন আরও জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেতুটি হবে টোল ব্রিজ। এ সেতুর ওপর দিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে টোল আদায় করা হবে।

প্রসঙ্গত, সুরমা নদীর ওপর ১৯৩৬ সালে স্টিল স্ট্রাকচার দিয়ে নির্মিত হয় ব্রিজ। সেতুটি নির্মাণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। আসাম প্রদেশের সাবেক গভর্নর মাইকেল কিনের নামানুসারে সেতুটির নামকরণ হয় কিনব্রিজ। প্রায় শতবর্ষী সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সম্প্রতি ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মেরামত করে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু সংস্কারের পরও পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি পদচারী সেতু হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সুরমার দুই পারের জনসাধারণের যোগাযোগ সহজ করতে নতুন একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা আরও প্রকট হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিনব্রিজের পাশে দৃষ্টিনন্দন সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার,হবে নতুন সেতু অর্থায়ন এনডিবি’র

আপডেট সময় : ১২:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪