সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা সিলেটে হাসপাতালে একদিনে ভর্তি ১২৩ ‘৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই’ হযরত শাহাজালাল (র:) মাজার এলাকা থেকে উদ্ধার নিখোঁজ ৪ শিক্ষার্থী দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

সিলেটজুড়ে বাড়ছে ডেঙ্গুভীতি, জনসাধারণের উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

ডেঙ্গু ভীতি ছড়িয়ে পড়েছে সিলেটজুড়ে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে জনসাধারণে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুকে এক সময় গ্রীষ্মকালীন রোগ হিসেবে বললেও এখন এটি আবহাওয়া নির্ভর হয়ে পড়ছে। সাধারণত গ্রীষ্মকাল (বৈশাখ ও জ্যৈষ্ঠ) জুড়ে এই রোগীর সংখ্যা বেড়ে যায়। সিলেটে এবার বেড়েছে ডেঙ্গু রোগী। পৌষ ও মাঘ অর্থাৎ শীতকালে সিলেট বিভাগে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা উদ্বেগজনক। বর্ষার মৌসুমে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শঙ্কাও রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত (বুধবার ১৫ মে) সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে শুধু সিলেট জেলাতেই ১৩ জন। আর সুনামগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন শনাক্ত হয়েছেন। আর হবিগঞ্জে কোন রোগী শনাক্ত হননি। শুধু এপ্রিল মাসে সিলেট বিভাগে ৪ জন শানাক্ত হয়েছে।

এদিকে সিলেট সিটি করপোরেশন এলাকায় এ বছর এখন পর্যন্ত (১৫ মে) কোন ডেঙ্গু রোগী শনাক্ত হননি বলে জানিয়েছেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ ফনি ভূষণ সরকার সাংবাদিকদেরকে বলেন, এবার বছরের শুরু থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত বছর তা ছিলো স্তিমিত। এ বছর সিলেটে বিভাগে যে ১৬ জন রোগী শনাক্ত হয়েছেন তারা সকলেই চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ বাড়ি ফিরেছেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এরই মধ্যে এডিস মশার লাভা নির্মূলে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

তিনি সাংবাদিকদেরকে বলেন, আমরা স্বাস্থ্য বিভাগ মেয়র মহোদয়কে আমাদের কর্মপরিকল্পনার রূপরেখা দিয়েছি। নগরীতে মশক নিধনের জন্য স্থায়ী সমাধানের কথা এই রূপরেখায় বলা হয়েছে। বিশেষত প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যেমন চলে ঠিক একইভাবে মশক নিধনের কার্যক্রম চলাতে হবে। তিনি জানান, আগামী ১ জুন থেকে পুরো শহরে মশক নিধনে সচেতনতা কার্যক্রম শুরু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে কর্তৃপক্ষের উদ্যোগ অপর্যাপ্ত ও অপরিকল্পিত বলছেন সচেতন নাগরিক সমাজ। তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধির জন্য জনপ্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই নগরীর কাউন্সিলররা উদ্যোগ নিয়ে সবার মধ্যে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটজুড়ে বাড়ছে ডেঙ্গুভীতি, জনসাধারণের উদ্বেগ

আপডেট সময় : ০১:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪