ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যে মন্ত্রে ৪৫-এও এমন লাবণ্য ধরে রেখেছেন কারিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা বিবিসি হিন্দিকে পররাষ্ট্র উপদেষ্টা,ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেওয়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন,জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র! উদ্বিগ্ন ভারত বাংলাদেশ নারী দলে প্রথম প্রবাসী ফুটবলার আনিকা? রাজশাহী ফাইনালে সিলেটের বিদায় হবিগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের আমির প্রতীক পেয়েই গেলেন ৯ শহীদের কবর জিয়ারতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শেখ সুজাত বিএনপি থেকে বহিষ্কার

ময়লায় পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট মহানগরের ছড়া-খাল আর সুরমা নদীর পাড় যেন ময়লা ফেলার সহজ ও আদর্শ জায়গায় পরিণত হয়েছে। প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যাগসহ বিভিন্ন ধরনের আবর্জনায় ছেয়ে গেছে মহানগরের প্রায় সবকটি ছড়া ও খাল। সম্প্রতি সিসিক মহানগরের বিশ কিছু ড্রেন ও ছড়া পরিষ্কারের কাজ শুরু করলেও অনেক ছড়া-খালে এখনো রয়েগেছে ময়লার স্তূপ। একই অবস্থা সুরমা নদীর বেশ কয়েক এলাকার পাড়। এতে পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে, একটি সাথে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

সিলেট নগরীতে প্রতিদিন প্রায় ৩০০ টনেরও বেশি বর্জ্য উৎপাদন হয়। এসব বর্জ্য নিয়ে ফেলা হয় প্রায় ১৫ একর আয়তনের দক্ষিণ সুরমার লালমাটিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে। বর্জ্য ব্যবস্থাপনায় রীতিমত হিমসিম খেতে হয় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতা শাখার। তার উপর নগরবাসীর অসেচতনতার কারণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নগরীর ছড়া ও খালগুলো। বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ নগরবাসীকে যত্রতত্র ময়লা ফেলতে রুখতে না পেরে হতাশ সিসিকের পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তারা।

সিলেট সিটি করপোরেশন সূত্র বলছে, সিটি কর্তৃপক্ষ সারা বছরই ছড়া-খালে পরিচ্ছন্নতা অভিযান চালায়। মাহনগরের ছড়া-খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানও পরিচালিত হচ্ছে নিয়মিত। কিন্তু মানুষজন ছড়া-খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার ব্যাপারে সচেতন হচ্ছে না। এ কারণে কদিন পরই ছড়া-খালে ময়লার স্তূপ তৈরি হচ্ছে। আর এতে নোংরা হচ্ছে পরিবেশ, দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকাজুড়ে। এ ছাড়া নগরীর প্রত্যেক এলাকায় ভ্রাম্যমাণ ডাস্টবিন রয়েছে। কিন্তু অনেকে মাত্র ৫০-১০০ টাকা বাঁচানোর আশায় ভ্রাম্যমাণ ডাস্টবিনে ময়লা না দিয়ে ছড়ায় ফেলেন। ছড়ার পারের বাসিন্দারাই এসব আবর্জনা সরাসরি ফেলছেন বলে অভিযোগ।

সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন সাংবাদিকদের জানান, যত্রতত্র ময়লা না ফেলার জন্য আমরা প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় নোটিশ দিয়েছি। যেখানে যত্রতত্র ময়লা ফেলা হলে জরিমানার কথাও বলা হয়েছে। তবে এক্ষেত্রে মহানগরবাসীর সচেতনতার অভাব রয়েছে। এর ফলে লোকজন বিশেষ করে যারা ছড়ার পারে বসবাস করেন তারা আবর্জনা সরাসরি ছড়ায় ফেলে দেন। এ ছাড়া পুরো নগরীকে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনার সক্ষমতারও সীমাবদ্ধতা আছে। পুরো নগরী এখনও আমরা ডাস্টবিন এবং ময়লার ভ্যানের আওতায় আনতে পারিনি। সিসিকের পক্ষ থেকে নতুন করে আরও ১ হাজার ডাস্টবিন এবং ৫০০ ময়লা বহনের ভ্যানকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। ছড়া-খাল আর নদীর পাড় বর্জ্য ফেলার বিষয়ে আমরা কঠোর হতে যাচ্ছি। প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়লায় পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা

আপডেট সময় : ০১:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪