ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যে মন্ত্রে ৪৫-এও এমন লাবণ্য ধরে রেখেছেন কারিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা বিবিসি হিন্দিকে পররাষ্ট্র উপদেষ্টা,ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেওয়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন,জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র! উদ্বিগ্ন ভারত বাংলাদেশ নারী দলে প্রথম প্রবাসী ফুটবলার আনিকা? রাজশাহী ফাইনালে সিলেটের বিদায় হবিগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের আমির প্রতীক পেয়েই গেলেন ৯ শহীদের কবর জিয়ারতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শেখ সুজাত বিএনপি থেকে বহিষ্কার

সারা দেশে কালবৈশাখীর আভাস,সতর্কতা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার এক সতর্কবাতায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বিকাল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিকে থেকে দমকা/ঝড়ো হওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

একইসঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়া আকারে ৪০-৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।কোনো স্থানের বায়ুর চাপ, উষ্ণতা, গতি, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির সমষ্টিগত স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া সব সময় পরিবর্তনশীল। ফলে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সব কাজ অনেক সময় এই আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে সম্পন্ন করতে হয়। এজন্য আজ ও আগামীকালের আবহাওয়া কেমন হতে পারে তা আগে থেকেই জেনে নেওয়া ভালো।

এছাড়া তথ্যপ্রযুক্তির এই সময়ে আপনি চাইলে প্রতিঘণ্টা, এমনকি প্রতিদিন ও আগামী সাত, ১০ কিংবা ১৫ দিনের আবহাওয়া কেমন হবে তাও জেনে নিতে পারবেন। 

কীভাবে আবহাওয়ার আপডেট জানবেন

বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইট রয়েছে, যারা স্যাটেলাইটের মাধ্যমে প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট জানায়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকাসহ সারাদেশের ৮ বিভাগীয় শহর (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) ও বিভিন্ন জেলার আবহাওয়ার খবর, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়। এছাড়া আজকের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা ও আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যায়।

প্রতিবেশী ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতার আজকের ও আগামীকালের আবহাওয়া সম্পর্কে লাইভ আপডেট জানাতে পারবেন।এছাড়া কিছু ওয়েবসাইটের লিঙ্কের ঠিকানায় প্রবেশ করে প্রত্যেকটি দেশ ও শহরের আজকের ও আগামীকালের আবহাওয়া সম্পর্কে জানা যাবে।

বাংলাদেশের আজ ও আগামীকালের আবহাওয়া 

বাংলাদেশের আজ ও আগামীকালের আবহাওয়া পরিস্থিতি কেমন তা জানতে সরকারের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটে লাইভ আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারা দেশে কালবৈশাখীর আভাস,সতর্কতা জারি

আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪