ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিলেটে ডিবি’র অভিযানে ভারতীয় চিনির চালান জব্দ, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযান চালিয়ে ভারতীয় চিনির বড় একটি চালান জব্দ করেছে। যার বাজারমূল্য ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।

এসময় দুই চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১ মে) সকাল ৭টার দিকে সিলেট মোগলাবাজার থানাধীন প্যারাইচক পয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়। আটক দুই চোরাকারবারি হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ি থানার শ্রীমন্তপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. তারিফ আহমদ (২৯) ও একই থানার কাপাশিয়াপাড়া গ্রামের মো. রৌশন আলীর ছেলে নূর জামাল (৩৮)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ চিনি পরিবহন কাজে ব্যবহৃত ১ ট্রাক জব্দ করেছে পুলিশ। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ডিবি’র অভিযানে ভারতীয় চিনির চালান জব্দ, আটক ২

আপডেট সময় : ১২:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪