সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা সিলেটে হাসপাতালে একদিনে ভর্তি ১২৩ ‘৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই’ হযরত শাহাজালাল (র:) মাজার এলাকা থেকে উদ্ধার নিখোঁজ ৪ শিক্ষার্থী দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

ইরানের ড্রোন হামলা নিয়ে যা বলছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক মুখপাত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

ইরান নিজেদের ভূখণ্ড থেকে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা করছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন যুগের সূচনা হলো।   

বিবিসি নিউজ চ্যানেলকে কথাগুলো বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক মুখপাত্র জোনাথন কনরিকাস। তার মতে, ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের মাটিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে টেনে আনবে। 

জোনাথন কনরিকাস বলেন, ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে শতাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত সময় পার করছে।

ইরানের এই হামলা প্রতিহত করতে ইসরায়েলের পরিকল্পনা বা প্রস্তুতি ছিল কিনা—এমন প্রশ্নে জোনাথন কনরিকাস বলেন, তার বিশ্বাস এ ধরনের আকস্মিক হামলা মোকাবিলায় ইসরায়েলের সামরিক পরিকল্পনা ভালো। তবে সব সময়ই যে, তাদের কৌশল সেরা হবে বা তাদের কৌশল প্রকাশ করবে তা বলা যাবে না।

জোনাথন আরও বলেন, ‘আমি ইরানের কাছ থেকে ইরানের মাটি থেকে এ ধরনের পদক্ষেপ আশা করিনি। এটি এই সংঘাতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোকে টেনে আনবে।’

জোনাথন মনে করেন, চলমান পরিস্থিতিতে ইসরায়েলের ও তার মিত্রদের বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে। এগুলোর বাস্তবায়ন নির্ভর করছে, ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর।

তবে জোনাথন মনে করেন, ইরান ও ইসরায়েলের এই সংঘাত পরিস্থিতি কোন দিকে যাবে তার চূড়ান্ত রূপ নির্ভর করছে এই হামলায় ইসরায়েলের কতটুকু ক্ষতি হলো এবং ইসরায়েলে কীভাবে এর বদলা নিতে চায় তার ওপর।

জোনাথন মনে করেন, ইরানের এই সামরিক পদক্ষেপ লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি যোদ্ধাদের আরও সশস্ত্র করে তুলবে—যা উদ্বেগের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানের ড্রোন হামলা নিয়ে যা বলছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক মুখপাত্র

আপডেট সময় : ০২:০০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪