ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ,বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা হবিগঞ্জে জালভোট দিতে গিয়ে ৭ কিশোর আটক সিলেট-৬ আসন ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে সিলেট-২  আসন ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ইলিয়াসপত্মী লুনা সিলেট-৩ আসন ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ সিলেট-৪ আসন ৪৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আরিফ সিলেট-১ আসন- ৭০ কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মুক্তাদির সিলেট-১ আসন- ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মুক্তাদির

১টি আতাফল ও ১ ডিমের দাম ১৯ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ডিমের দাম ১৯ হাজার টাকায় গিয়ে উঠেছে মসজিদের নিলাম ডাকে। একইসঙ্গে নিলামে ১টি আতাফল ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। 

রবিবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদ শাখার দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টে মানত হিসেবে দেয়া একটি ডিম উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। তুমুল প্রতিযোগিতায় মির্জাপুর বাজারের ব্যবসায়ী সালেহ আহমদ ১৯ হাজার টাকায় ক্রয় করেন। 

নিকটতম প্রতিযোগী নিলাম ডাককারী ছিলেন আরেক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। শহরের স্থানীয় এক ব্যবসায়ী ওই আতাফলটি ১ হাজার ৫০০ টাকায় কিনে নেয়।নিলাম শেষে বাজার মসজিদের ঈমাম সকলের মঙ্গলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন। নিলামে অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতা ছাড়াও অনেক উৎসুক জনতা মসজিদের এ নিলাম ডাক দেখতে ভিড় জমান। 

মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, আগে মসজিদের উন্নয়ন কাজ করার জন্য বিভিন্ন দ্রব্যসামগ্রী দিয়ে এভাবে প্রতিযোগিতাপূর্ণ নিলামের আয়োজন হতো। অনাড়ম্বরপূর্ণ এই নিলাম দেখতে বহু মানুষ জড়ো হয়ে অনেকেই অংশগ্রহণ করত। এখন আর আগের মতো এই নিলাম ডাকা হয় না। বলতে গেলে প্রায় বিলুপ্তির দিকে এ কার্যক্রম। তবে মসজিদের উন্নয়নের স্বার্থেই এসব নিলাম টিকিয়ে রাখা জরুরি এবং এতে ক্রেতাদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১টি আতাফল ও ১ ডিমের দাম ১৯ হাজার টাকা

আপডেট সময় : ০৪:৩০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪