সিলেটের শিশু সাংবাদিক ছামি মীনা মিডিয়া অ্যাওয়ার্ডে মনোনীত
- আপডেট সময় : ০৬:১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য মনোনীত হয়েছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক সিলেটের মো. তাজুল ইসলাম ছামি।
২০০৫ সাল থেকে ‘শিশু অধিকার বিষয়ক’ প্রতিবেদনের উৎকর্ষের স্বীকৃতি দিতে এ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ। এবার ২০০ বেশি আবেদনকারি থেকে মাত্র ৫ জনকে নমিনেশন দেওয়া হয়েছে। এ পাঁচ জনের মধ্যে মনোনীত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিশু সাংবাদিক মো. তাজুল ইসলাম ছামি।
জানা যায়,‘বাংলায় বিশ্বের প্রথম শিশু সাংবাদিকতার সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত সিলেটে ২০২১ সালের ১৭ ও ১৮ ডিসেম্বর শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ছামিসহ আরও ১৯ জন শিশু অংশগ্রহণ করেছিল। ২০১৩ সালে যাত্রা শুরু করা এই সাইটটি পরিচালনা করছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আর অংশীদারিত্বে রয়েছে জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ।’
মনোনীত হওয়ার পর অনুভূতি জানতে চাইলে ছামি বলেন,‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ এ মনোনীত হয়ে আমি অনেক আনন্দিত। আমার বাবা-মাসহ সবাই খুশি। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমিও মনোনীত হব। পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে আমার খুব আগ্রহ। এই মনোনীত হওয়ার কারণে আমার লেখালেখি করার উৎসাহ আরো বেড়েছে। ধন্যবাদ জানাই সকলকে যারা আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন।























