ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা হবিগঞ্জ-১ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ সুনামগঞ্জে ১১লাখ টাকার ১৪টি ভারতীয় গরু আটক কাজের মাধ্যমেই আমি ভালেবাসার প্রতিদান দেবো- আরিফুল সিলেট দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচারমিছিল সিলেটে আগামী ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

বড় বড় শিলা আগে কখনও দেখেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কালবৈশাখী ঝড় ও বড় বড় শিলাবৃষ্টিতে বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ। শিলার আঘাতে বিভিন্ন এলাকায় টিনের বাড়িঘরসহ ক্ষতিগ্রস্ত হয়েছে খোলা আকাশের নিচে থাকা কয়েকশ’ গাড়ি। আহতও হয়েছেন অনেকে। ঝড়ের সময় থেকে কয়েকটি এলাকা ছাড়া বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো সিলেট।রোববার (৩১ মার্চ) রাত ১০টা ২৫ মিনিটের দিকে হঠাৎ করে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। পনের মিনিটের মতো স্থায়ী ছিল। শিলাবৃষ্টি দেধে সকল বয়সী মানুষের মুখ একই কথা- এত বড় বড় শিলাবৃষ্টি জীবনে কেউ দেখেননি।

রাত সোয়া ১০টার কিছু পরে তীব্র বেগে শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর শুরু শিলাবৃষ্টি। অনেক শিলার আকৃতি ৬ ইঞ্চিরও বেশি দেখা গেছে। হঠাৎ শিলাবৃষ্টি শুরু হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে খোলা আকাশের নিচে থাকা যানবাহন। ফলে কয়েক শ যানবাহনের কাঁচ ভেঙে যায়।এ ছাড়া শিলাবৃষ্টির আঘাতে টিনের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেকে আহত হন। নগরের নয়াসড়ক মাদরাসার সামনে শিলাবৃষ্টির কবলে পড়া ব্যবসায়ী নাওয়াজ বলেন, ‘হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হয়েই শিলাবৃষ্টি হতে থাকে। এত বড় আকৃতির শিলাবৃষ্টি আমি আগে দেখিনি।’

অনেক মানুষ আহত ও সিএনজিচালিত অটোরিকশা, যানবাহনের ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের বাজারে বের হওয়ায় মানুষের ভিড় বেশি ছিল। তারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন নিরাপদ আশ্রয়ের জন্য।কিন্তু আকস্মিক শিলাবৃষ্টিতে অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটলেও তার আগেই অনেকে আহত হন। অনেক অটোরিকশার ছাদ শিলার আঘাতে ফুটো হয়ে যায়। অনেক গাড়ির গ্লাস ভেঙে যায়।’

বাগবাড়ি এলাকায় বৈরি আবহাওয়ার কবলে পড়েন বাবুল নামে প্রাইভেটকার চালক। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘ঝড়ো বাতাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্রুত গাড়ির কাছে আসি সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে। কিন্তু মুহূর্তের মধ্যে শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। গাড়ির সামনের গ্লাস পুরোটাই ফেটে চৌচির হয়ে গেছে। গাড়ির বিভিন্ন অংশ দেবে গেছে শিলাবৃষ্টির আঘাতে। আমি নিজে আঘাতপ্রাপ্ত হয়েছি।’ তাঁর দাবি রাস্তায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত গাড়ি দেখেছেন সে থেকে তার ধারণা পাঁচ শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টিতে।

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হলে সিলেট বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন রাত সাড়ে ১২টার দিকে একটি গণমাধ্যমকে বলেন, ‘কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পর সিলেট বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এখন কয়েকটি এলাকা ছাড়া কোথাও বিদ্যুৎ নেই। আমরা মাঠে রয়েছি। কাজ চলছে। সেহরির আগে যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায় সে চেষ্টা করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড় বড় শিলা আগে কখনও দেখেনি

আপডেট সময় : ০৬:৪৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪