সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

সিলেটের দুই ছাত্রদল কর্মীর বিরুদ্ধে সাইবার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটের দুই ছাত্রদল কর্মীসহ ৭ জনের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।

শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি মো. হাসানুর রহমান ১৬ মার্চ ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনের ২৫(১) ও ২৯(১) ধারায় এ মামলা করেন। যার সাইবার মামলা নং-২৩/২০২৪।

মামলার আসামীরা হচ্ছেন- সিলেট ছাত্রদলের মো. কাওসার আহমদ রিফাত, সিলেটের জৈন্তাপুর দরবস্তের মো. ফয়েজ আহমদ, অন্যান্য এলাকার আমিনুল ইসলাম সফর, মো. আব্দুল্লাহ আল মামুন, শাহ মাহমুদুল হাবিব ইমন, মো. সানায়ুর রহমান চৌধুরী ও মো. কয়সর রশীদ।

সোস্যাল মিডিয়া ফেইসবুকে শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগ সভাপতি মো. হাসানুরহমানকে অশ্রাব্য ভাষায় মানহানীকর গালমন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রীসহ বর্তমান সরকারের শীর্ষ কর্তাব্যক্তিদেরকে নানা আপত্তিকর অভিধায়ে অভিধিত ও ছবি বিকৃত করে অকথ্য ভাষায় কঠোক্তি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

বাদী পক্ষের আইনজীবী ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানী শেষে আদালত মামলাটি গ্রহন করেন এবং তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের দুই ছাত্রদল কর্মীর বিরুদ্ধে সাইবার মামলা

আপডেট সময় : ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪