ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যে মন্ত্রে ৪৫-এও এমন লাবণ্য ধরে রেখেছেন কারিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা বিবিসি হিন্দিকে পররাষ্ট্র উপদেষ্টা,ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেওয়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন,জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র! উদ্বিগ্ন ভারত বাংলাদেশ নারী দলে প্রথম প্রবাসী ফুটবলার আনিকা? রাজশাহী ফাইনালে সিলেটের বিদায় হবিগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের আমির প্রতীক পেয়েই গেলেন ৯ শহীদের কবর জিয়ারতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শেখ সুজাত বিএনপি থেকে বহিষ্কার

গায়ে আগুন দিয়ে মার্কিন সেনার আত্মাহুতি নিয়ে যা বলল হামাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

মার্কিন বিমানবাহিনীর সদস্য অ্যারন বুশনেলের আত্মাহুতির ঘটনা নিয়ে হামাস ইংরেজিতে একটি বিবৃতি দিয়েছেফাইল ছবি: রয়টার্স

ভিউ নিউজ ৭১ ডেস্ত : এএফপি,জেরুজালেম

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল মঙ্গলবার বলেছে, নিজের গায়ে আগুন দিয়ে মার্কিন বিমানবাহিনীর যে সদস্য মারা গেছেন, তিনি তাঁর যুদ্ধবিরোধী প্রতিবাদের জন্য ‘অমর’ হয়ে থাকবেন।ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের সমর্থন মানতে পারছিলেন না মার্কিন বিমানবাহিনীর সদস্য অ্যারন বুশনেল (২৫)। প্রতিবাদে গত রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

অ্যারনের আত্মাহুতির ফুটেজ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস বলেছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আমেরিকান জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভের একটি বহিঃপ্রকাশ এই ঘটনা।গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। সরকারি তথ্যের আলোকে এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক ছিলেন।

ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে শতাধিক ব্যক্তিকে গত নভেম্বরের শেষের দিকের এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় ছেড়ে দেয় হামাস। ইসরায়েল বলেছে, গাজায় এখনো প্রায় ১৩০ জন জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।অ্যারনের আত্মাহুতির ঘটনা নিয়ে হামাস ইংরেজিতে একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ফিলিস্তিনি জনগণ ও বিশ্বের মুক্ত মানুষের স্মৃতিতে মার্কিন বিমানবাহিনীর এই সদস্য অমর থাকবেন। তিনি ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সংগত অধিকারের প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গায়ে আগুন দিয়ে মার্কিন সেনার আত্মাহুতি নিয়ে যা বলল হামাস

আপডেট সময় : ০৫:৩১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪